Sunday, November 27, 2011

ওভারলে স্ক্রোলবার চালু ও বন্ধ করা

উবুন্টু ১১.১০ এর স্ক্রোলবারটি নতুন ধরনের। যাদের এটি পছন্দ না, তারা চাইলে আগের স্ক্রোলবারে ফেরত যেতে পারেন। এজন্য আপনাকে ওভারলে স্ক্রোলবারটি রিমুভ করতে হবে। এটি করার জন্য টার্মিনালে লিখুন:
sudo apt-get remove overlay-scrollbar liboverlay-scrollbar3-0.2-0 liboverlay-scrollbar-0.2-0
ওভারলে স্ক্রোলবার পুনরায় চালু করতে চাইলে কমান্ড দিন:

sudo apt-get install overlay-scrollbar liboverlay-scrollbar3-0.2-0 liboverlay-scrollbar-0.2-0

Saturday, November 26, 2011

গ্নোম টুইক টুল

উবুন্টুর (১১.১০)  ডিফল্ট থীম, থীম ফন্ট এসব টুইক করা বা কাস্টোমাইজ করার সহজ একটি টুল হল গ্নোম টুইক টুল। এটি ব্যাবহার করে সহযেই উবুন্টুর বিভিন্ন ভিসুয়াল কাস্টোমাইজেশন করা যায়। ইনস্টলের জন্য  টার্মিনালে লিখুন

sudo apt-get install gnome-tweak-tool
ইনস্টল করা হলে এটিকে  "Advanced Settings" হিসেবে মেনুতে দেখাবে। এটি দিয়ে থীম পরিবর্তন, গ্নোম শেল এক্সটেনশন ইনস্টল, ডেস্কটপ কাস্টোমাইজেশন ছাড়াও উইন্ডোর বিভিন্ন অপশন পাল্টানো যায়।